প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ০৬:০২ এএম
          --- ২ মাস আগে
Ad

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা, গ্রেফতার সাবেক ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন

অ- অ+
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা, গ্রেফতার সাবেক ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা, গ্রেফতার সাবেক ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন
Ad

ডেস্ক রিপোর্ট| Katha24.com


মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একাধিক গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগে সাবেক ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরায়।

পুলিশ জানায়, ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভাদোদরার অকোটা এলাকার পুনীত নাগর সোসাইটির কাছে এমজি হেক্টর গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারান জ্যাকব মার্টিন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কিয়া সেল্টোস, একটি হুন্ডাই ভেন্যু এবং একটি মারুতি সেলারিও গাড়িতে সজোরে ধাক্কা দেন তিনি।

ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে অকোটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। প্রাথমিক পরীক্ষায় জ্যাকব মার্টিনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও বেপরোয়া ড্রাইভিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, যদিও কয়েকটি গাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, জ্যাকব মার্টিন একসময় ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। সাবেক এই ক্রিকেটারের এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert